৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

শওকত আলী ইমনকে দুদকের নোটিশ

প্রকাশিত: জুন ১১, ২০২১

  • শেয়ার করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তার পরিপ্রেক্ষিতে ইমনের সম্পদের বিবরণ চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদক পরিচালক আবদুল গাফফার স্বাক্ষরিত চিঠিটি বৃহস্পতিবার (১০ মে) ইমনের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। আগামী ২১ কার্যদিবসের মধ্যে নিজের স্থাবর অস্থাবর সম্পদ, আয়কর রিটার্নপত্রসহ যাবতীয় তথ্য দুদকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠির বিষয়ে জানতে ইমনের ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে।
এর আগে তৃতীয় স্ত্রী হৃদিতা রেজার দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটে শওকত আলী ইমনের বিরুদ্ধে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করা এবং টাকা দিতে অস্বীকার করলে হৃদিতাকে মারপিট করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়।
সংবাদ পাঠিকো হৃদিতা রেজাকে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন শওকত আলী ইমন। এর আগে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর সঙ্গে বিচ্ছেদ হয় ইমনের। তারপর ২০১২ সালের ৬ ডিসেম্বর নৃত্যশিল্পী জিনাত কবির তিথিরকে বিয়ে করেন এ সংগীত পরিচালক। টেকেনি তার দ্বিতীয় বিয়েও।

  • শেয়ার করুন