২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সাবেক ছাত্রনেতা কামালের ইন্তেকাল

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন (৪২) আর নেই। আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুম এসএম কামাল হোসেনের নামাজে জানাজা আজ রবিবার (০৩ অক্টোবর) যোহর বাদ টুটপাড়া বাইতুস শরফ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, নগরীর টুটপাড়া মহিরবাড়ীর ছোট খালপাড় এলাকায় নিজ বাসবভনে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়া পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দিলরুবা নামের ৯ বছর বয়সী একমাত্র কন্যা সন্তান, এক বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আজ রবিবার যোহর বাদ টুটপাড়া বাইতুস শরফ জামে মসজিদের সামনে নামাজে জানাজার পর টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবার কথা রয়েছে।

সরকারি সুন্দরবন আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম কামাল হোসেনের বিরুদ্ধে অন্তত ৭০টি রাজনৈতিক মামলা রয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের সহযোদ্ধা হারানোর মর্মবেদনা বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

  • শেয়ার করুন