২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:৩১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রা উপজেলা শ্রমিকলীগের কমিটি গঠন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা শ্রমিক লীগের ৫৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার সংগঠনটির খুলনা জেলা শাখা এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে মাষ্টার হাবিবুল্লাহকে আহবায়ক ও জি এম মেসবাহ উদ্দীন মাছুমকে সদস্য সচিব করা হয়েছে। গতকাল সোমবার আহবায়ক মাষ্টার হাবিবুল্লাহ গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানান।

আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, রোববার শ্রমিক লীগ খুলনা জেলার আহবায়ক মোঃ মিজানুর রহমান ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম (শহিদ) আহবায়ক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে ৯ জনকে যুগ্ম আহবায়ক এবং ৪৪ জনকে সদস্য করা হয়েছে। আহবায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সম্মেলন শেষ করে উপজেলা কমিটি গঠন লক্ষ্যে সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে।

শ্রমিক লীগ খুলনা জেলা শাখার সদস্য সচিব বলেন- শ্রমিক লীগ কয়রা উপজেলা কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্য সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শেষে উপজেলা শ্রমিক লীগের সম্মেলনের ব্যবস্হা গ্রহণ করতে বলা হয়েছে।

  • শেয়ার করুন