৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ৩ দিন ব্যাপি ইকো-ট্যুরিজম প্রশিক্ষন কর্মসূচি উদ্ভোদন

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধঃ সুন্দরবন খুলনা রেঞ্জের তত্বাবধানে  ইকোট্যুরিজমের উপর ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোদন করা হয়েছে। সুন্দর বনের পরিবেশ বান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রারনের লক্ষে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, ইকো-ট্যুর অপারেটর গাইড ও কো-ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের ৩ দিন ব্যাপী কর্যক্রমের প্রথম দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় কাশিয়াবাদ স্টেশনের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ, প্রশিক্ষক মওদুদুর রহমান, সাব্বির আহমেদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, দাকোপ- কয়রা সহ ব্যবস্থপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী প্রমুখ। প্রশিক্ষনে বনকর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সিএমসির সদস্য, সিপিজি, ভিটিআরটির সদস্য, শিক্ষার্থীসহ টুর অপারেটররা অংশ গ্রহন করেন।

  • শেয়ার করুন