৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৩ নম্বর সড়কের লেক পার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়। ওই তিনজনের পরিচয় জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজীবকে ধানমন্ডি থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

একরাম আলী মিয়া জানান, সন্দেহজনক আচরণের কারণে তাঁদের আটক করা হয়েছে। আটকদের যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে রাজীবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

রাজীবের আটকে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান তিনি।

  • শেয়ার করুন