৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা’কে তারেক রহমানের অভিনন্দন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১

  • শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের ১০০তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিঃ ফুমিও কিশিদা-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, “জাপানের প্রধানমন্ত্রী হিসেবে মিঃ ফুমিও কিশিদা নির্বাচিত হওয়ায় তাঁকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

মহান জাতীয় সংসদ কর্তৃক অনুমোদনের পর জাপানের ১০০তম প্রধানমন্ত্রী হিসেবে মিঃ ফুমিও কিশিদা’র নিয়োগ তাঁর রাজনৈতিক পরিচয়কে আরও মহিমান্বিত করেছে বলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিসেবে মিঃ ফুমিও কিশিদা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক শক্তিশালীকরণ ও দৃঢ়-বন্ধন সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের সমর্থনের ধারায় মিঃ ফুমিও কিশিদা’র নেতৃত্বে জোরালো ভূমিকা অব্যাহত থাকবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিঃ ফুমিও কিশিদা’র সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।”

  • শেয়ার করুন