২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খুলনা জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গতকাল রাতে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রেলস্টেশন, পিকচার প্যালেস মোড়সহ বিভিন্ন স্থানে ছিন্নমূল, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এই শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, এই শীতবস্ত্রে কিছুটা হলেও অসহায় মানুষের শীত লাঘব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছেন এবং থাকবেন। এই শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষেরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক বিভিন্ন স্থানে প্রায় চারশত ছিন্নমূল, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন