২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:৩৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ভাংচুর; সমাবেশ পন্ড

প্রকাশিত: মে ২৭, ২০২২

  • শেয়ার করুন

 

খুলনায় বিএন‌পি আয়োজিত আজ বৃহস্পতিবারের সমা‌বেশ পন্ড হয়েছে। হামলা ভাংচুর সংঘ‌র্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক নেতা-কর্মী।

ঘটনাস্থলে পু‌লি‌শ অবস্থান করছেন। থে‌মে থে‌মে ইট পাট‌কেল ও টিয়ার সেল নি‌ক্ষে‌পের ঘটনা ঘট‌ছে। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ এখন পর্যন্ত ২০ নেতাকর্মী‌কে পুলিশ আটক ক‌রে‌ছে।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খুলনা কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যাালয়ের সামনে আজ বেলা ৩টায় এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগেই খুলনায় পৌঁছান।

প্রত‌্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দি‌কে ডুমু‌রিয়া থানা বিএন‌পির এক‌টি মি‌ছিল ধর্মসভা থে‌কে বিএন‌পি অ‌ফি‌সের দি‌কে যা‌চ্ছিল। তখন ছাত্রলী‌গের অপর এক‌টি মি‌ছিল আওয়ামী লী‌গের অ‌ফি‌সের দি‌কে যা‌চ্ছিল। এ সময় ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির মিছিল লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘ‌র্ষ বাধে। এ ঘটনা শু‌নে বিএন‌পি অ‌ফি‌সের সাম‌নে অবস্থানরত নেতাকর্মীরা প্রতিবা‌দের জন‌্য অগ্রসর হ‌তে চাই‌লে সি‌নিয়র নেতৃবৃন্দ বাধা দেয়। তা‌দের বাধা উপেক্ষা ক‌রে ছাত্রদল নেতৃবৃন্দ পিকচার প‌্যালেস মো‌ড়ের দি‌কে অগ্রসর হ‌লে উভয় প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ইট পাট‌কেল নিক্ষেপ কর‌তে শুরু ক‌রে। প‌রে হামলায় বিএন‌পির সমা‌বেশ পন্ড হ‌য়ে যায়। প‌রি‌স্থি‌তি শান্ত কর‌তে পু‌লিশ ক‌য়েক রাউন্ড টিয়ারসেল নি‌ক্ষেপ ক‌রে। এঘটনায় পু‌লিশ মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব শ‌ফিকুল আলম তু‌হিন, ম‌হিলা দ‌লের যুগ্ম আহবায়ক সৈয়দ রেহেনা ইসা, সা‌বেক কাউ‌ন্সিলর আন‌জিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু ও মুন্নীজামানসহ ২০ নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে ব‌লে জানা গে‌ছে।

খুলনা থানার অ‌ফিসার ইনচার্জ হাসান আল মামুন ব‌লেন, ছাত্রদ‌লের নেতৃবৃন্দ পু‌লি‌শের ওপর আক্রমণ কর‌লে তা‌দের ছত্রভঙ্গ কর‌তে ৫০ রাউন্ড টিয়ারসেল, ১৫০ রাউন্ড রারার বু‌লেট ‌নি‌ক্ষেপ করা হয়। এ ঘটনায় পু‌লি‌শের ১৪ জন সদস‌্য আহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে ব‌লে তি‌নি জানান।

  • শেয়ার করুন