২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় স্থাপিত হল অক্সিজেন ব্যাংক

প্রকাশিত: জুলাই ৫, ২০২১

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ করোনাকালীন দূর্যোগে অক্সিজেন সংকট মোকাবেলার লক্ষে সমাজ সেবক রহমত উল্যাহর সার্বিক সহযোগিতায় ও যুব সমাজের আয়োজনে কয়রা অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। অক্সিজেন ব্যাংকের হটলাইনে ফোন করলেই সেবা মিলবে। উদ্বোধন উপলক্ষে ৫ জুলাই (সোমবার) বেলা ১১ টায় জায়গীরমহল খান সাহেব কোমরউদ্দিন স্মৃতি কর্মচারী কাব ও ডাক্তার বংকিম স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা আমাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অক্সিজেন ব্যাংকের উদ্যাক্তা সমাজ সেবক রহমত উল্যাহ সুজন। বক্তৃতা করেন আমাদী ইউনিয়ন আ’লীগের সভাপতি ঢালী আব্দুর সবুর, সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম সানা, আ’লীগনেতা আব্দুল গনি সরদার, কয়রা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, খান সাহেব কোমরউদ্দিন স্মৃতি কর্মচারী কাব ও ডাক্তার বংকিম স্মৃতি পাঠাগারের সভাপতি গাজী কামরুল ইসলাম, ইউপি সদস্য প্রশান্ত কুমার বাইন, বিশ্বজিৎ কুমার সিনহা প্রমুখ।

  • শেয়ার করুন