৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুপ্রিম কোর্টের রায়ে বেজায় খুশি ইমরান খান

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২

  • শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ বেজায় খুশি পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাদের প্রত্যাশা অনুযায়ী, সুপ্রিম কোর্ট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ছেলে হামজা শেহবাজকে অবৈধ ঘোষণা করেছে। বৈধ মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে পারভেজ এলাহিকে। শুধু তা-ই নয়, একই সঙ্গে সুপ্রিম কোর্ট গত রাতেই পারভেজ এলাহিকে শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী তাকে রাতেই শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্য দিয়ে এটা ফুটে উঠেছে যে, কেন্দ্রে ক্ষমতাসীন সরকার কিভাবে পাঞ্জাবকে নিজেদের শক্তি ও কৌশল ব্যবহার করে অন্যায়ভাবে দখলে রাখতে চায় এবং চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর আজ বুধবার সমর্থকদের রাজপথে নেমে সেলিব্রেট করতে অনুরোধ করেছেন ইমরান খান। তিনি টুইটে বলেছেন, সব রকম হুমকি ও নির্যাতনের বিরুদ্ধে গিয়ে সংবিধান ও আইনের শাসনের পক্ষে থাকা এবং তা সমুন্নত রাখার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের প্রশংসা জানাই আমি। ব্যারিস্টার আলি জাফর ও তার টিমকে পিটিআইয়ের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, জালিয়াতির উপনির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের বিরুদ্ধে পাঞ্জাবের যেসব মানুষ বেরিয়ে এসেছিলেন, তাদের প্রতিও জানাই ধন্যবাদ।

এ জন্য তাদের প্রচারণা ‘হাকিকুল আজাদি’-এর পক্ষে যেসব মানুষ আছেন, তাদেরকে আজ বুধবার এই বিজয় উদযাপনের আহবান জানিয়েছেন তিনি।

  • শেয়ার করুন