৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৫৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা আইনশৃঙ্খলা
কমিটির মাসিক সভা ১৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায়
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আইনশৃংখলা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, মৎস্য অফিসার আমিনুল ইসলাম,
শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আঃ সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, জিয়াউর রহমান জুয়েল, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায় প্রমুখ। সভায় কয়রার সার্বিক আইনশৃংখলা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। মাসিক সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সহ কমটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মহান ভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন