২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

লকডাউন শিথিল হওয়ায় শিমুলিয়া ফেরিঘাটে ঈদে ঘরেফেরা মানুষের ঢল

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১

  • শেয়ার করুন

 

আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে সরকার লকডাউন শিথিল করার ঘোষণা দেয়ার সাথে সাথে সবকিছু স্বাভাবিক হওয়ায় শিমুলিয়া ফেরিঘাটে ঈদে ঘরেফেরা মানুষের ঢল নেমেছে।
লকডাউন শিথিল করার সাথে সাথে মাওয়া শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের মাধ্যমে ঢাকামুখী যাত্রী ও যাত্রীবাহী গাড়ি ঢল নেমেছে। ১০টি ফেরি দিয়ে পারাপার করে যাচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। উভয়মুখী যাত্রী নারী-পুরুষ ও শিশুদের সংখ্যা বেশি দেখা গেছে এই ঘাটে। ব্যবসায়ীরা ঢাকায় ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাবাজার থেকে ফেরি ভর্তি করে যাত্রী আসছে মাওয়া শিমুলিয়া ঘাটে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে ফেরিতে গাড়ি এবং যাত্রী বোঝাই করে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে রোরো ফেরিটি। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় হাজারো যাত্রী ও যাত্রীবাহী গাড়িকে। রাতে লকডাউন শিথিল করার ঘোষণায় মাওয়া ঘাটে যেন নতুন রূপে তৈরি হচ্ছে। দেশে করোনায় প্রতিদিনই মৃত্যু হচ্ছে ২০০-এর বেশি মানুষের। আর আক্রান্ত হচ্ছে ১১ হাজারের বেশি মানুষ।

  • শেয়ার করুন