২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর সকাল ১০ টায় র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,উপজেলা সিপিপির টিম লিডার জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ফায়ার সার্ভিসের কয়রার টিম লিডার মোঃ আঃ সালাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দিন প্রমুখ। আলোচনা
শেষে দুর্যোগের উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায়
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি
কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সিপিপি সদস্য এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক লোকজন উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন