৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৫২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আন্তর্জাতিক বন দিবস পালন

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষে
এক আলোচনা সভা বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টায়
বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষন বিভাগ খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বন্যপ্রানী বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃত সংরক্ষণ বিভাগ খুলনার ডিএফও নির্মল কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ও বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সরদার মতিয়ার
রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য আবু হাসান, শিক্ষক অচিন্ত সরকার, উত্তম কুমার দাস, হেনা রানী মন্ডল, শিক্ষার্থী মোঃ আল আমিন, রুমা মন্ডল,তানিয়া আক্তার, বিধান মন্ডল, সাধনা মুন্ডা
প্রমুখ

  • শেয়ার করুন