৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:০২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে কয়রা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই মোঃ রাজেত, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, শিক্ষক আঃ রউফ, উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী শিক্ষার্থী বায়োজিদ হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে রাজনীতিবীদ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন