২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৫৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

করোনার সাথে পল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু

প্রকাশিত: জুলাই ২০, ২০২১

  • শেয়ার করুন

 

মহামারি করোনায় যখন দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে ডেঙ্গু যেন মাথা চাড়া দিয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৯ জন। একদিনে ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগী রয়েছেন ৪০২ জন।

এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৯৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৮ জন।

এ বছরের জানুয়ারী থেকে ২০শে জুলাই পর্যন্ত মোট ১ হাজার ৩৪৭ জন ডেঙ্গু জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় গেছেন ৯৪২ জন।

চলতি জুলাই মাসেই ৯৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

জুন মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। মে মাসে ৪৩ জন, এপ্রিলে ৩ জন, মার্চে ১৩ জন, ফেব্রুয়ারিতে ৯ জন এবং জানুয়ারিতে ৩২ জন। এবছর ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত ৩টি মৃত্যুর ঘটনা যাচাই-বাছাইয়ের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এদিকে গত দুই দিন আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

  • শেয়ার করুন