২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৫৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কমেছে বৃষ্টি বাড়তে পারে গরম

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

 

উপকুল ডেস্কঃ বৃষ্টি অনেকটাই কমে গেছে। তাই ভ্যাপসা গরম বেড়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত গত একদিনে খুলনা ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বরিশাল ও ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৪৭ মিলিমিটার। এ সময়ে ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বেশি যেখানে বৃষ্টি হয়েছে, সেসব স্থানের মধ্যে ময়মনসিংহে ১৩, নেত্রকোনায় ১৬, চট্টগ্রামে ২৫, সন্দ্বীপে ২৩, সীতাকুণ্ডে ২০, কুমিল্লায় ১৩, কক্সবাজারে ২০, রাজশাহীতে ৩৪, ঈশ্বরদীতে ১৪, বগুড়ায় ৩৩, বদলগাছীতে ৩৪, রংপুরে ১১, তেঁতুলিয়ায় ৩০, রাজারহাটে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

  • শেয়ার করুন