৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৩৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতি পেলেন চার কর্মকর্তা

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, ৪ জন পুলিশ কর্মকর্তার সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষ্যে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট)  দুপুর দেড়টার দিকে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে র‍্যাংক ব্যাজ পরিয়ে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) শেখ মোহাম্মদ আবু যাহিদ, সহকারী পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড এস্টেট) মোঃ নজরুল ইসলাম- পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন)  এসএম কামরুজ্জামান- পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন)  আবুল খায়ের ফকির- পিপিএম, সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত হয়েছেন।

র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

  • শেয়ার করুন