৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবন তালেবানদের নিয়ন্ত্রণে

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালানোর পর, আফগানিস্তানের ক্ষমতা বুঝে নিচ্ছে তালেবানরা।

এতদিন যারা আফগান সরকার ও পশ্চিমাদের সহায়তা করেছিলেন তাদের জন্য ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা। পাশাপাশি, সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সাংবাদিক জানায়, ক্ষমতা হস্তান্তর নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল তালেবান প্রতিনিধিরা। সেখানে চুক্তির একটি অংশ ছিল যে, প্রেসিডেন্ট আশরাফ গনি প্যালেসের ভেতরে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার পরিবর্তে তিনি এবং তার সহযোগীরা দেশ ছেড়ে চলে যান। তখন প্যালেসের কর্মচারীদের চলে যেতে বলা হয়েছিল এবং সেটি খালি ছিল।

পরে তালেবানরা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যে, তারা প্যালেস দখল করেছে।

  • শেয়ার করুন