২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বঙ্গবন্ধুকে স্বরণীয় করে রাখতে অসুস্থ মানুষের পাশে অধ্যাপক ডাঃ শেখ শহিদুল্যাহ

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণীয় করে রাখতে অসুস্থ মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাঃ শেখ শহিদুল্যাহ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর জন্য সারাদেশ যখন থমকে গেছে, তখনি জননেত্রী শেখ হাসিনার চিকিৎসা সেবা প্রদান বাস্তবায়ন করতে অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তেমনি ভাবে জাতীর জনক বঙ্গবন্ধুর ঐতিহ্যকে ধরে রাখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগস্ট কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করেন।

এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বাংলাদেশের গঠনতন্ত এবং কিছু মুল্যবান বই বিতরন করেন অধ্যাপক ডাক্তার মোহাঃ শেখ শহিদুল্যাহ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুজিত কুমার বৈদ্য, কয়রা উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক নিশিত কুমার মিস্ত্রী, উপজেলা আ’লীগের সদস্য অধ্যাপক মোক্তার হোসেন, মহেশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম ইব্রাহিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, কয়রা উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ধীরাজ কুমার রায়, সমাজ সেবক নিতাই চন্দ্র মন্ডল, ডাঃ সঞ্জয় সরদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

  • শেয়ার করুন