৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:০৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা আইনশৃঙ্খলা
কমিটির এক মাসিক সভা গতকাল ২১ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ, পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন রাখা, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করনীয় বিষয় সহ উপজেলার সার্বিক আইনশৃঙলা উপর আলোচনা করা হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ্ব আঃ সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, মোড়ল আছের আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী প্রমুখ।

  • শেয়ার করুন