২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আন্তর্জাতিক নারী ও বিশ্ব পানি দিবন পালন

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় আন্তর্জাতিক নারী দিবস ও বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় সিএনআরএসের আয়োজনে আমাদী কিনুকাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র‍্যালী, বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিনুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পানি ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জগদানন্দ ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমাদী ইউনিয়নের সংরক্ষিক মহিলা সদস্য মাহমুদা খাতুন, ৭নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ মামুন সানা, ইউএনডিপির প্রতিনিধি শামীম আহম্মেদ, উপজেলা প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার হোসেন, অমলিন্দু বাছাড়, ঝরনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী ও পানি দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন। এ ছাড়া মানুষের মাঝে সাড়া জাগাতে পুরুষরা পানি আনার কাজের পাশাপাশি শাক সবজি কাটার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

  • শেয়ার করুন