৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:২৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় মহেশ্বরীপুর চ্যাম্পিয়ন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার মহারাজপুর মঠবাড়ী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৪ দলীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শাকবাড়িয়া বদ্ধ নদীতে হাজার হাজার দর্শক আনন্দঘোন পরিবেশে উক্ত নৌকা বাইচটি উপভোগ করেন। নৌকা বাইচে ৪নং কয়রা, মঠবাড়ি, মহেশ্বরীপুর ও মহারাজপুরের ৪ টি নৌকা অংশ গ্রহন করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মহেশ্বরীপুর দল। রানার আর্প হয়েছেন মঠবাড়ি দল। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেনন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন, বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ, আবুল বাশার ডাবলু, যুবদল নেতা আকবার হোসেন, হাফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, ইউপি সদস্য মাসুম বিল্লাহ মিন্টু, আবু সাইদ মোল্যা, আয়োজক কমিটির ইসমাইল হোসেন, আসাদুল হক, মঞ্জু সানা, মোস্তাফিজুর রহমান, ইয়াছিন আলী, মতি মোল্যা, মেহেদী হাসান প্রমুখ।
  • শেয়ার করুন