৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় কয়রা সদরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সুবির কুমার দত্তের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহমুদ, মৎস্য চাষি রাসেল আহমেদ, রিপন হোসেন, কবি আঃ রাজ্জাক মদিনাবাদী প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী বলেন, মৎস সম্পদের উৎপাদন বাড়াতে হলে শুধু সরকার নয়, জনগণকেও সচেতন হতে হবে। প্রকৃতি ও জলজ সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা শেষে কয়রা উপজেলার মৎস চাষে বিশেষ অবদান রাখায় বতুল বাজার গলদা চিংড়ি চাষী ক্লাষ্টারকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
  • শেয়ার করুন