৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৫৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রার কাশিয়াবাদ স্টেশনে মধু আহরনের কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনে চলতি বছরের মধু আহরনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১ এপ্রিল সকাল ১০ টায় স্টেশন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, সোমবার (১ এপ্রিল) থেকে সুন্দরবনে মধু আহরন মৌসুম শুরু হয়েছে। এ বছর মৌয়ালদের সঠিক পদ্ধতিতে মধু আহরনের কলাকৌশল সম্পর্কে অবহিত করা হয়েছে। এ লক্ষ্য কাশিয়াবাদ স্টেশনের উদ্যোগে এক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, মাসুম বিল্লাহ মিন্টু, ব্যবসায়ী কামরুল ইসলাম, সাহেব আলী, মৌয়ালী সদর উদ্দিন সানা, রিয়াছাদ আলী প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ফজলুল হক।

  • শেয়ার করুন