২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বাগালি ইউনিয়নের গাজীনগর গ্রামের ধানখেতে ঘটনাটি ঘটে। নিহত ওই কৃষকের নাম খোকন মোড়ল (৪৫)। সে ওই গ্রামের ইসমাইল মোড়লের ছেলে । গতকাল
বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারের সাথে ওই কৃষকের লাশ দেখতে পেয়ে কয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে কয়রা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, কৃষক খোকন মোড়ল বুধবার এশার নামাজ পড়ে গাজীনগর বীলের বোরো ধানের বীজ তলা থেকে চারা উঠাতে যান। রাতে বাড়ী ফিরে না আসলে সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করতে থাকেন। পরবর্তীতে এলাকাবাসী তাকে একটি ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে মৃত্যু অবস্থায় দেখতে পায়।

আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে
রেখেছেন, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন