২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জমি নিয়ে সংঘর্ষ পুলিশসহ আহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্য হলেন, উপ পরিদর্শক ইব্রাহিম হোসেন ও কনস্টেবল নাঈম। এ সময় দুর্বৃত্তদের হামলায় আবু সাঈদ সানা (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

কয়রা থানা পুলিশের আমাদি ক্যাম্প ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, উপজেলার হরিনগর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ সময় হানিফ চৌকিদারের নেতৃত্বে অর্ধ শতাধিক পুরুষ ও মহিলা লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। এ সময় তাদের হামলায় পুলিশের ৬ সদস্য আহত হয়। এর মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কয়রা থানার ওসি রবিউল হোসেন বলেন, উপজেলার হরিনগর গ্রামে একটি জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। খবর পেয়ে সেখানে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • শেয়ার করুন