২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:০০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জেলের জালে অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামে এক জেলের মাছ ধরা জালে অজ্ঞাত ব্যাক্তির লাশ বেধে থাকে। বুধবার সকাল ৬টার দিকে কয়রা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা লাশ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে জোয়ারের সময় পরশের গৈ নামক স্থানে এক ব্যাক্তি বেইন জাল পেতে রাখেন। সকালে ভাটার সময় জালের টোশে মানুষের লাশ জড়িয়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে এ বিষয়ে জানানো হলে তারা লাশ উদ্ধার করে।

মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এব্রাহিম হোসেন জানান, নদীতে জেলেরা একটি মাছ ধরা বেইন জালের টোশে লাশ জড়িয়ে থাকতে দেখে। এ সময় তারা ভয় পেয়ে নদী থেকে ডাঙায় উঠে আসেন। রাতের জোয়ারে পার্শ্ববর্তী সুন্দরবনের দিক থেকে লাশটি ভেসে আসতে পারে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, সুন্দরবন সংলগ্ন কয়রা নদীতে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় জানা যায়নি।

  • শেয়ার করুন