২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৩৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় পূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধি :কয়রা থানা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালন উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও পুলিশের মাঝে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১ টায় কয়রা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড আপস্) সুশান্ত সরকার (পিপিএম সেবা)। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, বি সার্কেল সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ টিপু সুলতান , ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম , আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়লসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পূজাম ন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়। এবার উপজেলায় ৫৭টি পূজা মণ্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়।

  • শেয়ার করুন