২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২

  • শেয়ার করুন

 

শরিফুল আলমঃ খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত। আজ রবিবার (১৭ জুলাই) সকালে ভয়াবহ ভাঙন শুরু হয়। দুপুরের জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার চরম শঙ্কায় এলাকাবাসি।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা খালের গোঁড়া সংলগ্ন কপোতাক্ষ নদীর বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার জায়গায় ভেঙে লোকালয়ে লোনা পানি ঠুকে পড়েছে। দুপুরের জোয়ারে পুরা ইউনিয়ন প্লাবিত হওয়ার শঙ্কায় ওই এলাকার মানুষ।

সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। বৈরি আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি।

স্থানীয় ওয়ার্ডের মেম্বর ওসমান গনি সরদার জানান, ভোর ৪টার দিকে চরামুখা খালের একপাশের (বেল্লালের ঘেরের পাশে) রাস্তা ভাটিতে ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ী ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। এক/ দেড় ঘণ্টার মধ্যে মেরামত করতে না পারলে দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা প্লাবিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পুর) মোঃ মশিউল আবেদীন খুলনা গেজেটকে বলেন, ওখানের বাঁধ দুর্বল ছিল। প্রায় দেড়শ’ মিটারের মত ভেঙে ক্লোজার তৈরি হয়ে গেছে। এই মূহুর্তে পানি আটকানোর মত কিছু করা সম্ভব না।

  • শেয়ার করুন