২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

চীনের উপহারের ১০ লাখ টিকা দেশে আসবে আজ রাতে

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্টঃ চীনের উপহার দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিন বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সন্ধ্যায় অবতরণের কথা রয়েছে।
শুক্রবার ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশি ভাই ও বোনদের জন্য ১০ লাখ টিকা ঢাকায় আসছে। টিকাগুলো সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া আগামীকাল সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

পাশাপাশি কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকাও এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

গত ৯ আগস্ট সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরো ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া চীন উপহার হিসেবে আরো ১০ লাখ টিকা দেবে।

  • শেয়ার করুন