৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

তারেক রহমানকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে কয়রায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুলাই)  বিকাল ৪ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, কোহিনূর আলম, শেখ সালাউদ্দিন লিটন, ডিএম নুরুল ইসলাম, আঃ সামাদ, হাবিবুর রহমান,
ফয়জুল করিম খোকন, আবুল বাশার ডাবলু শহিদুল্যাহ শাহিন, ডাঃ গোলাম সুরাত,  মঞ্জুর মোর্শেদ, ডাঃ নুরুল ইসলাম খোকন,মোহসিন রেজা, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবার হোসেন, আছাদুল ইসলাম, আবুল কালাম আজাদ কাজল, দেলোয়ার হোসেন, ডাবলু, মিলন, মিজানুর রহমান লিটন, উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলান উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক রবিউল, ঢালী নজরুল ইসলাম,উপজেলা  ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম বলেন, প্রশাসনের নিকট স্বৈরাচারের দোষর মাহমুদ চেয়ারম্যানকে আগামী ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানান। তাকে অপসারণ করা না হলে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চরন করেন।

  • শেয়ার করুন