২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

দেশজুড়ে সর্বাত্মক লকডাউন কার্যকর হওয়ার আগেই খুলনায় সবজির দাম বৃদ্ধি

প্রকাশিত: জুন ২৭, ২০২১

  • শেয়ার করুন

খুলনা ও তার আসপাশের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বাড়ছে। দেশজুড়ে সর্বাত্মক লকডাউন কার্যকর হওয়ার আগেই বিক্রেতারা পরিবহণ সংকটের অজুহাত তুলছেন।

সবজির প্রকারভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে। মাছ এবং মাংসও চড়া দামে বিক্রি হচ্ছে।

খুলনার সন্ধাবাজার ও নিউমার্কেট বাজারে ৬০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৩০ টাকার পেপের দাম ৪০ টাকা। এছাড়া, বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। দাম বেড়েছে আলু, টমেটো শসাসহ প্রায় সব সবজিরই।

গরুর মাংস গত দুদিন আগে ৫৬০ টাকায় বিক্রি হলেও আজ এর দাম ৫৮০ টাকা। বেড়েছে মাছের দামও। চাষের মাছ কেজিতে ৩০-৫০ টাকা এবং দেশি মাছের দাম বেড়েছে কেজিতে ৫০/৬০ টাকার ওপরে।

বিক্রেতারা বলছেন, লকডাউনের ঘোষণা আসার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্যবাহী ট্রাক আসা কমেছে। ফলে দাম বাড়ছে।

  • শেয়ার করুন