৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১৩ জেলের ৯ জন উদ্ধার

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিম্নচাপের কারনে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ৯ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। এ সময় কোস্টগার্ট সদস্যদের সহযোগিতা নেওয়া হয়। উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে খাদ্য ও পোষাক সহায়তা দেওয়ার পর নিরাপদ স্থানে পৌছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কাগা-দোবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।

জানা গেছে গত ১৯ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরে নিম্নচাপের কারনে এফবি ওবায়েদুল ফিসিং ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জন জেলে এরপর থেকে পানিতে ভাসতে থাকে। গতকাল ২৩ আগস্ট সকাল ৯ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাগা-দোবেকি টহল ফাঁড়ির বনকর্মীরা জানতে পারে টহল ফাঁড়ির অধিনস্থ ছদনখালী এলাকায় ট্রলার ডুবে যাওয়া জেলেরা অবস্থান করছে। তাৎক্ষনিক টহল ফাঁড়ির  স্টাফরা কাগা-দোবেকি কোস্টগার্ডের সদস্যদের নিয়ে তাদের উদ্ধার করে। তবে ঐ ট্রলারে ১৩ জন জেলে নিখোঁজ থাকলেও ৯ জনকে উদ্ধার করা হয়। বাকি ৪ জন এখনো নিখোঁজ। উদ্ধারকৃত জেলেরা হলেন, পটুয়াখালী জেলার কোলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের হিরন মাঝি, জলিল হাওলাদার, ফারুক হাওলাদার, মোঃ ফিরোজ, করিম খান, সবুজ হাওলাদার, ইউছুফ আলী, জহিরুল মেরদা ও সেলিম হাওলাদার। এ ছাড়া ট্রলার ডুবে নিখোঁজ হওয়া আব্বাস খাঁ, জুয়েল খাঁ, রাকিবুল ও দুলাল হাওলাদারের কোন সন্ধান মেলেনি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসিন হোসেন, বলেন, সাগরে ট্রলার ডুবে নিখোজ হওয়া জেলেরা ছদনখালী এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষনিক সেখানে বনকর্মীদের পাঠিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তিতে উদ্ধার করা জেলেদেরেকে বন বিভাগের মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।

  • শেয়ার করুন