৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বিশ্বে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ২২, ২০২২

  • শেয়ার করুন

 

২০২১ সালে বিশ্বের সবচেয়ে কম শ্বাস-প্রশ্বাসের উপযোগী বাতাস ছিল ঢাকায়। বাংলাদেশের রাজধানী বায়ু মানের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় খারাপ শহরের তালিকায় রয়েছে।

বায়ুদূষণ ও বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউ এয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচটি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও চাদ, পাকিস্তান, তাজিকিস্তান ও ভারত শীর্ষে রয়েছে।

ঢাকা (বাংলাদেশ), এন’ জামেনা (চাদ), দুশানবে (তাজিকিস্তান) ও মাস্কাট (ওমান) এবং নয়াদিল্লি (ভারত) টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর।

প্রতিবেদনটি ১১৭টি দেশ, ছয় হাজার ৪৭৫ অঞ্চল এবং স্থলভিত্তিক বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বায়ু দূষণ ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে ৪৪ শতাংশ সরকারি সংস্থাগুলো দ্বারা পরিচালিত হয়েছে। অন্যগুলো বিজ্ঞানী, অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুর গুণমান ছিল এবং বিশ্বের ৫০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৪৬টি এই অঞ্চলের আওতাভুক্ত।

  • শেয়ার করুন