৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২ 

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রায় থানা পুলিশশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন আটক। শনিবার সন্ধ্যায় কয়রা (চাঁদ আলী) সেতুর উপর থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কয়রা ১ নং আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামের কুদ্দুস সরদারের পুত্র আবু সুফিয়ান (২৪)ও একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের আহম্মদ আলী গাজীর পুত্র আবু হানিফ(৩০)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জি এম এমদাদুল হকের নির্দেশে এসআই প্রণয় মন্ডল ও এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • শেয়ার করুন