১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৮:৩০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুন ২১, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ভাগবা গ্রামের মোঃ ইয়াছিন সরদার ।
শনিবার (২১জুন)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে মিথ্যা অভিযোগের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্বাপন করেন তিনি ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ২০ জুন  হড্ডা গ্রামের রতন সরদার ওরফে জয় সরদার, বিজয় সরদার এবং ভবেন মন্ডলের স্ত্রী,ও  ইয়াছিন সরদার আমার বিরুদ্ধে বিএনপির নাম ভাঙিয়ে মাছের ঘের দখল সহ যে সকল অভিযোগ দায়ের করেছেন  তা  সঠিক নয়।  সম্পুন্য মিথ্যা ও ভিত্তিহীন।
 প্রকৃত ঘটনা হলো  অভিযোগকারীদের সাথে আমার  মূলত মাছের ঘের সংক্রান্ত একটি বিষয়ে কথা হয়েছিল। সেই সূত্র ধরেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি  কারও ঘের দখল করতে যাননি, কারও কাছে চাঁদা দাবি করেনি এবং বিএনপির কোন নেতার নাম ভাঙিয়ে কোনো কথা বলিনি ।  অভিযোগকারীদের ওপর কোনো হামলাও চালাননি। তিনি আরও বলেন, বিএনপির খুলনা জেলা কমিটির আহ্বায়ক এর ভাই অহিদুজ্জামান (কালু,র) নামে যে গুজব ছড়ানো হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কিছু অসাধু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছে ।
প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
  • শেয়ার করুন