১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় মৎস্য ঘের লুটপাটের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে হড্ডা মাঝের চর গ্রামে জয়দেব মন্ডলের ২৪ বিঘা মৎস্য ঘেরে জাল টানা দিয়ে মাছ লুটপাট করেছে দুর্বৃত্তরা।

১৫ নভেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকায় মানুষের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী জয়দেব মন্ডল জানায়, আমি ২০০৭ সাল থেকে মৎস্য চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। হড্ডা মাঝের চক গ্রামে আমার ২৪ বিঘা মৎস্য ঘেরে শুক্রবার দীনগত রাত আনুমানিক ১২ টার দিকে কে বা কারা আমার ঘেরে জাল টানা দিয়ে মাছ লুটপাট করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, ঐদিন ৩ ঘটিকায় সময় আমি আমার মৎস্য ঘেরের মাছের খাবার দিয়ে রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ঘের থেকে বাড়িতে যাই। গিয়ে দেখি আমার স্ত্রী খুব অসুস্থ, আমি ওই রাতে ঘের পাহারা দিতে যাযইনি। পরদিন ১৬ নভেম্বর তারিখ ভোর আনুমানিক পাঁচটার দিকে আমি ঘুম থেকে উঠে আমার ঘেরে যাই। গিয়ে দেখি আমার ঘেরের বিভিন্ন জিনিস পত্র এলোমেলো ও ছড়ানো ছিটানো এবং ঘেরের ভিতরে র্আটন ও নেট ভেড়ি রাস্তার উপর ফেলানো। এছাড়া রাস্তা ভিজা ও ঘেরে থাকা কোমরের পালাগুলি একপাশে সরানো অবস্থায় রয়েছে। এ সময় আমি ঘেরের পাহাড়ারত বাসায় গিয়ে দেখি বাসার মধ্যে টসলাইক ও নেই । কে বা কারা আমার অনুপস্থিতিতে আমার ঘেরে সঙ্ঘবদ্ধভাবে মাছ লুটপাট করে নিয়ে গেছে, এতে আমার ঘেরে থাকা প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিয়ে গেছে। সর্বশেষ এ ঘটনায় ভুক্তভোগী কয়রা থানায় ১৬ নভেম্বর তারিখ শনিবার লিখিত অভিযোগ করেছেন।

  • শেয়ার করুন