৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে।  এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় গতকাল বুধবার (১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করে। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক  মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রানী ( সংরক্ষন ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে। ইতিমধ্যে বন বিভাগের উধর্তন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় এই মাংস উদ্ধার করা হয়েছে। এ সব অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়ে থাকে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের গ্ৰেপ্তার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
  • শেয়ার করুন