১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:০৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কৃষকের তরমুজের ক্ষেতের নেটের বেড়া কেটে দেওয়ার অভিযোগে কয়রায় সংবাদ সম্মেলন 

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার কালিপুর গ্রামে শত্রুতামুলক ভাবে তরমুজ ক্ষেত রক্ষার  নেটের বেড়া কেটে দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ২৮ জানুয়ারি)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন কালিকাপুর গ্রামের মনিরুদ্দিন দফাদারের পুত্র জিয়ারুল দফাদার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, কালিকাপুর গ্রামে তাদের রেকডিয় জমিতে সম্প্রতি সময়ে তরমুজ চাষ করার জন্য সিমানা নির্ধারন করে ক্ষেত তৈরী করার পর নেটের বেড়া দেওয়া হয়।  গত ২৭ জানুয়ারি দিবাগত রাত্রে ঐ ক্ষেতের নেটের বেড়া কেটে দিযে ক্ষতি করেছে।  এ সময় দেড় ইঞ্চি পাইপের ২ টি মটর  ৬ শ হাত লম্বা পাইপ ও দুইটি কয়েল তার নিয়ে যায় দুবৃত্তরা। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একই এলাকার রহিম গাজী গংদের

সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আমরা দেখতে পেয়েছি ঐ দিন রাতে তারা শত্রুতামুলক ভাবে আমাদের এই ক্ষতি করেছে। আমাদের প্রতিপক্ষ ঐ লোকজন ২০১৭ সালে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।বিগত দিনে তারা আমাদের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি ঘরের মালামাল লুটপাট করে নিয়েছে। এ ধরনের হযরানী করে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

  • শেয়ার করুন