২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:১৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় অবৈধ শুটকির ডিপো ভেঙ্গে দিয়েছে প্রশাসন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৪ টি শুটকির (খটি) ডিপো ভেঙ্গে দিয়েছে কয়রা উপজেলা প্রশাসন। জানা যায়, কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় ৫০ টির অধিক শুটকির (খটি) ডিপো রয়েছে। সুন্দরবনের নদী, খাল থেকে বিষ প্রয়োগ করে মারা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ এইসব ডিপোতে শুখানো হয়।

সম্প্রতি ওই সকল খটি ভেঙ্গে ফেলার জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন বিভাগ এক সপ্তাহ সময় দিয়ে মাইকিং করলেও খটির মালিকরা খটি বন্ধ না করায় ৮ সেপ্টেম্বর আনুমানিক বেলা ১২ টায় উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাস অভিযান চালিয়ে মহারাজপুর ইউনিয়নে ৪ টি শুটকি (ডিপো) ভেঙ্গে দিয়েছেন। অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র দাশ, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

  • শেয়ার করুন