৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আদালতের নির্দেশ অমান্য করে ঘেরের মাছ লুট

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় আদালতের নির্দেশ অমান্য করে মৎস্য ঘেরের মাছ লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে
ভুক্তভোগি প্রতিকার চেয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সুত্রে জানা গেছে, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনী গ্রামের মৃত মফেজ উদ্দিন গাজীর পুত্র খায়রুল ইসলাম পৈত্রিক, কবলাকৃত- ডিড মুলে ও ডিসিআর মুলে ৬.৫০ একর জমিতে দীর্ঘ ২৫ বছর মৎস্য ঘের করে ভোগ দখলে আছে। উক্ত জমিতে একই এলাকার সাইদুর রহমান গংরা দীর্ঘদিন ধরে গায়ের জোরে মৎস্য ঘের দখল করার পায়তারা করছে। বিষয়টি জানতে পেরে ঘের মালিক খায়রুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ কয়রা সিনিয়র সহকারী জর্জ আদালতে একটি মামলা দায়ের করে। যার মামলা নং -৩৬/২০২০ তারিখ ২৩-৮-২০২০ ইং । আদালত মামলার আসামীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।

উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে আসামীরা গত ২৩ ডিসেম্বর সকাল ৯ টার দিকে ৮/১০ জনের একটি সঙ্গবদ্ধ দল বে-আইনী ভাবে মৎস্য ঘেরে প্রবেশ
করে ঘেরে মাছ লুট করে এবং ঘেরের রাস্তা সহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধন করে। এ সময় ঘের মালিক বাধা প্রদান করলে তাদের কে মারপিট করে আহত করে। ঘের মালিক উপায় অন্ত না পেয়ে প্রতিকার চেয়ে কয়রা থানায় সাইদুর রহমান
গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • শেয়ার করুন