৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বিষ প্রয়োগ করা ১৫০ কেজি মাছ সহ আটক ৩

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ১৫০ কেজি চিংড়ি মাছ সহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়ানের জােড়শিং গ্রামের আবুল হােসেন গাজীর পুত্র খালিদ হোসেন(৩০), নজরুল ইসলাম ঢালীর পুত্র মোঃ পলাশ ঢালী(২৬)  আংটিহারা গ্রামের মজিবার ঢালীর পুত্র মোঃ মহসিন আলম(২১)।

কয়রা থানা সূত্রে জানাগেছে, ২৬ জুলাই (সামবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় কাশিয়াবাদ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ টিপু সুলতানের নেতৃত্বে ফোর্স নিয়ে কয়রা সদর ইউনিয়নের ৩ নং কয়রা গ্রামের জিয়াদের মােড় এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে ধরা ১৫০ কেজি চিংড়ি মাছ সহ তাদের কে আটক করা হয়েছে। ধৃত আসামিদের কয়রা বিঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।

  • শেয়ার করুন