২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৪৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ভূয়া ডাক্তার আটক

প্রকাশিত: জুলাই ৫, ২০২২

  • শেয়ার করুন

 

খুলনার কয়রা থেকে মোবারক হোসাইন নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করছে র‌্যাব-৬। সোমবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার অর্জুনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, র‌্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার কয়রা থানাধীন অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি র্দীঘদিন যাবৎ কোন স্বীকৃত মেডিকেল কলেজের ডাক্তারী সনদধারী অনুমোদিত ডাক্তার না হওয়া সত্ত্বেও মেডিসিন ও গাইনী রোগতত্ত্বে পারদর্শী পরিচয়ে চেম্বার খুলে ভুল চিকিৎসা প্রদান করে আসছে এবং প্রতারণার মাধ্যমে নিরীহ রোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷ ওই সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬ এর অভিযানিক দলটি এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং এই ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনতে নজরদারী বৃদ্ধি করে ৷

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি দল খুলনা জেলার কয়রা থানাধীন অর্জুনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ মোবারক হোসাইনকে গ্রেপ্তার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তার নিকট হতে আসামীর নাম ও ভুয়া ডিগ্রী সম্বলিত খালি চিকিৎসাপত্র সহ চিকিৎসাকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও মারামারিরসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে সে ভূয়া ডাক্তার হিসেবে দন্ডিত হয়েছে।

  • শেয়ার করুন