৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

রাজধানীর পল্লবী থেকে ২৩ হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: জুন ১১, ২০২১

  • শেয়ার করুন

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটকরা হলেন- আবদুর রহিম (৪১) ও আবু তাহের (৪০)।
গতকাল বৃহস্পতিবার (১০ জুন) রাতে পল্লবীর আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের সঙ্গে থাকা স্কুলব্যাগ ও শপিং ব্যাগ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করেন।
আটকদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

  • শেয়ার করুন