২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:২৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে ৯ জেলে আটক

প্রকাশিত: মে ২, ২০২৩

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শিবসা টহল ফঁাড়ির বড় কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে ও হরিণ শিকারের অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১৫০ টি হরিণ ধরার ফঁাদ কাঁকড়া ধরার সরঞ্জাম সহ ২ টি নৌকা জব্দ করা
হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশনায় গতকাল মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরেক আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন শহিদ মোড়ল, বাপ্পি সরদার, আছাদুল সানা, রফিকুল গাজী, তুহিন সরদার, রাশিদুল ইসলাম, ফরিদ শেখ, খলিল মোল্যা ও মুজাহিদুল ইসলাম সানা। সুন্দরবন পশ্চিম
বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন