৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিষাক্ত থাবা আটক ৪ মাছ শিকারী

প্রকাশিত: মে ৮, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ স্বর্গরাজ্য সুন্দরবনে মৎস্য নিধনের এক জঘন্য চিত্র ধরা পড়লো বন বিভাগের অভিযানে। বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার ব্যক্তিকে পাকড়াও করেছে স্মার্ট টিমের সদস্যরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে খুলনা রেঞ্জের ছোট মোল্লাখালী খাল এলাকায় অভিযান চালিয়ে এই অভিযুক্তদের আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, ধৃত জেলেরা হলেন কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের বাসিন্দা কবিরুল সানা, মাসুম সানা, হাবিবুল্যাহ শেখ এবং আঃ রশিদ। আটকের সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, দুই বোতল কীটনাশক এবং অবৈধ ভেশালী জাল জব্দ করা হয়েছে।
কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বিষাক্ত রাসায়নিকের ভয়াবহ প্রভাব এবং বন বিভাগের কঠোর নজরদারির একটি স্পষ্ট উদাহরণ। পরিবেশবাদীরা বলছেন, এই ধরনের কার্যকলাপ কেবল মাছের প্রজাতিকেই ধ্বংস করে না, বরং পুরো খাদ্য শৃঙ্খল এবং বাস্তুতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করে। বন বিভাগের এই তড়িৎ পদক্ষেপ সুন্দরবনের সম্পদ রক্ষায় একটি ইতিবাচক বার্তা বহন করে।

  • শেয়ার করুন