৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিষ দিয়ে ধরা চিংড়ি মাছসহ আটক ১

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪৫ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ১ জনকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি হলেন উপজেলার মদিনাবাদ গ্রামের ছবেদ আলী মোল্যার পুত্র সিরাজুল মোল্যা (৪০)।

১০ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে কয়রা সদরের দালালবাড়ি মোড় এলাকা থেকে বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ তাকে আটক করা হয়। সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে এসব মাছ ধরার পর কয়রা বাজারের মৎস্য কাটায় বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে। জানা যায়, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশে এসআই সোহাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • শেয়ার করুন