৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলা আটক

প্রকাশিত: মে ৯, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ৩ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৮ মে) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে বুধবার ভোর ৫ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের অধিনস্থ গেওয়াখালী বন টহল ফাুঁড়ির ডাকাতির খাল এলাকায় বিষ প্রয়োগে মাছ শিকার করায় ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে অবৈধ কীটনাশক, নিষিদ্ধ ভেশাল জাল সহ ২ টি নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার ৪নং কয়রা করিম গাজী, বিল্লাল হোসেন ও হাফিজুল গাজী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান বলেন, সুন্দরবনের গেওয়াখালী বন টহল ফাুঁড়ির ডাকাতির খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করা হয়েছে এবং ২ টি নৌকা জব্দ করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন,এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন