৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শিবসা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ২ বোতল কীটনাশক, ১ টি নৌকা, অবৈধ ভেশাল জাল জব্দ করা হয়েছে। জানা গেছে, গত বুধবার (৯ জুলাই)  রাত ১১ টার দিকে শিবসা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আড়বাওন খাল এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন, কয়রা উপজেলার মহেশ্বীপুর গ্রামের শমসের গাজীর পুত্র আঃ সামাদ গাজী (৩৫)। তবে অভিযানকালে তার সাথে থাকা অপর ২ জেলে লাফ দিয়ে গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
  • শেয়ার করুন